ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু

ads

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন।


মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখ ৫১ হাজার ৫৯৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ২৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯০৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন।

ads
ads
ads

Our Facebook Page